ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে অনুদানের চেক বিতরণ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • ১৮৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী এই চেক ও ৮ জন শিক্ষার্থী কোরআনের হাফেজী সম্পন্ন হওয়ায় তাদের মধ্যে সনদপত্র বিতরন করেন।

একইসঙ্গে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহমাতুল্লাহ আলাইহি) নক্শবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বার্ষিক ওরছের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বাৎসরিক ওরছ অনুষ্টিত হবে।

জলসায়ে ওরছ পাক এ শাহ্ চন্দ্রপুরী উপলক্ষ্যে সোমবার সকাল থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান- আশেকান-জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। এদিন বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার বাদ ফজর দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী – পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত করে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে ৫ শতাধিক দুস্থ জাকেরদের মধ্যে অনুদানের চেক বিতরণ

Update Time : ০৯:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪