ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে জেলা সদরের বাখুন্দা এলাকায় অবস্থিত এ জুট মিলে অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফরিদপুরের ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট, এলাকাবাসী ও কোতোয়ালি থানা পুলিশের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। জেলার সবকটি ফায়ার সার্ভিসের ইউনিট ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিস্তারিত আসছে ………..

Tag :

ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

Update Time : ১২:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩