ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • ২১৯ Time View

ফরিদপুরের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে ওই তিন থানার ওসিকে সরিয়ে দিতে দিয়েছে।

ফরিদপুরের যে তিনটি থানার ওসিদের বদলির নির্দেশ দেয়া হয়েছে, তারা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম, সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ ও ভাঙ্গার ওসি এম এ জলিল। কোতোয়ালি থানা ফরিদপুর-৩ (সদর) সংসদীয় আসনভুক্ত। ভাঙ্গা ও সদরপুর সংসদীয় আসন ফরিদপুর-৪ এর অন্তর্গত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ওসিদের অন্যত্র বদলিপূর্বক তদস্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সচিব সিদ্ধান্ত নিয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ৭ ডিসেম্বর ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফরিদপুরের সদরপুর থানা বাদে বাকি আটটি থানার ওসিকে বদলি করা হয়। তবে সে সময়ে এ বদলি করা হয়েছিলো জেলার মধ্যে এক থানা থেকে অন্য থানায়।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

Update Time : ০২:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩