ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

ফরিদপুরের নগরকান্দায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৩৮০ Time View

ফরিদপুরের নগরকান্দায় ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষনের স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পৈলানপুটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাল ফকির (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আরেক ধর্ষক জামাল মুন্সী (৪৫) পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি।
জানাগেছে উপজেলার চরযোশরদী ইউনিয়নের পৈলানপুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর শিক্ষার্থী ১১ বছর বয়সী শিশুটি বুধবার বাড়ীর পাশে মুকসুদপুর উপজেলার কানার বাজারে যায় মোবাইলের কার্ড কিনতে। কার্ড কিনে ফেরার সময় মুকসুদপুর উপজেলার মুন্সী নারানপুর গ্রামের রওশন মুন্সীর পুত্র জামাল মুন্সী ও নগরকান্দা উপজেলার পৈলানপুটি গ্রামের কাশেম ফকিরের ছেলে কামাল ফকির (৩৫) শিশুটিকে বাজারের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বৃহস্পতিবার বিকালে ধর্ষক কামাল ফকিরকে নগরকান্দা থানার পৌলানপুটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
শিশুটির মা বলেন, আমার মেয়েকে একা পেয়ে ওরা ধর্ষন করেছে। এসময় মেয়ের গলায় ছোরা ধরে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে মেয়েটি আমাদের বিষয়টি খুলে বলে। আমাদের লোকজন কামালকে আটক করে জিজ্ঞাসা করলে কামাল সব স্বীকার করে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ওকে থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার এসআই আবুল কালাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটকে রাখার খবর পেয়ে, পৈলানপুট্টি গ্রাম থেকে কামাল মুন্সি নামের এক যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। যেহেতু ঘটনাস্থল মুকসুদপুর উপজেলার মধ্যে, তাই মামলাটি কোন থানায় হবে এখনও সিদ্ধান্ত হয়নি।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

ফরিদপুরের নগরকান্দায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

Update Time : ০১:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১