ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের পুলিশ সুপারের মাঝ রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৫:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ৪৯৯ Time View

কিছুদিন পূর্বে ঘন কুয়াশা ও মেঘের আস্তরন সরে যাওয়ায় শীতের  তীব্রতা বেড়েছে। ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা দ্য পদ্মা২৪.কমকে বলেন, গত রবিবার সকাল নয়টায় ফরিদপুরে সর্বনিন্ম তামমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেন্টিগ্রেট।

গত কয়েকদিনের শীতে নাকাল ফরিদপুরবাসী। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত এইসব ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)। রবিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মধুমতি নদী ভাঙ্গন কবলিত তীরবর্তী এলাকায় গিয়ে তিনি নিজে এসব কম্বল বিতরণ করেন।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)

এরপর রাত ১০টায় বোয়ালমারী উপজেলার রেলষ্টেশনে থাকা ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

দুটি উপজেলার ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে তিনি এসময় দুই শতাধিক কম্বল বিতরণ করেন। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ সময় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃরেজাইল ইসলাম, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ডিও ওয়ান আনোয়ার হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার গত কয়েকদিন যাবৎ জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছেন।

এ বিষয়ে পুলিশ সুপার জনাব আলিমুজ্জামান এর সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, ” বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায় এই জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।”

Tag :

ফরিদপুরের পুলিশ সুপারের মাঝ রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Update Time : ০৫:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০