ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা খলিফা কামালউদ্দিনের মা ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য তানভীর কামাল সাব্বিরের দাদী জহুরা বেগম ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৩বছর। ঢাকার স্কয়ার হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে,নাতি,পুতিসহ অসংখ্য আত্মিয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বাদ জহুর ফরিদপুর শহরের কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে আলেখারকান্দা গ্রামের কবরাস্থানে তাকে দাফন করা হয়। এদিকে আওয়ামীলীগ নেতা খলিফা কামালউদ্দিনের মা জহুরা বেগম এর মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মাহবুব পিয়াল 





















