ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী উরস শুরু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর  : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরি ছাহেবের চার দিনব্যাপী পবিত্র উরস শুক্রবার থেকে  শুরু হয়েছে। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক, নৌ ও রেলপথসহ বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানরা সমবেত হচ্ছেন।

উরস উপলক্ষে শুক্রবার লক্ষাধিক  মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুম্মার নামাজ আদায় করা হয়।
জাকের মঞ্জিল কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন এক প্রেস বিফিং এ সাংবাদিকদের জানান, শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র উরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নিবেন।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতিবছরের মতো এ বছরও অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হবেন। উরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন রাখবার জন্য পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

তিনি বলেন, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান  জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন ।

আগামী মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু ছে আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই উরস শরীফ।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী উরস শুরু

Update Time : ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪