ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবীদ শাহরিয়ার রুমির ইন্তেকাল

ফরিদপুর বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবীদ এমএম শাহরিয়ার রুমি ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।

বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান।

পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এবং বাদ জোহর ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে দাফন করা হবে।

শাহরিয়ার রুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা ও বাংলাদেশ সংবিধানের রচয়িতাদের অন্যতম সদস্য মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লার জেষ্ঠ্য সন্তান।

স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা এম এম শাহরিয়ার রুমী ছাত্রাবস্থাতেই ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যোগ দেন। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও জিএস এবং ১৯৭৩ সালে ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনেও অবদান রেখেছেন। তিনি আবাহনী ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদপুর জেলা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল সাহা, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর জেলা ক্রিড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, ফরিদপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা ট্রাক ডাইভার্স ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবীদ শাহরিয়ার রুমির ইন্তেকাল

Update Time : ১১:০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১