ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা

ফরিদপুরের বোয়লমারীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রোয়ালমারী থানায় এ মামলাটি করেন ওই কিশোরীর বাবা। এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার বিকেল ৩টার দিকে বোয়ালমারী  উপজেলার পরমেশ্বরদী  ইউনিয়নের রাঙ্গামোলাকান্দি স্কুলের পিছনে সিরাজ মিয়ার পাট ক্ষেতের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা যায়, ওই কিশোরী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ফরিদপুর শহরে তার দুলাভাই মফিজুরের এর বাড়িতে থাকে। গত সোমবার ওই কিশোরী ফরিদপুর হতে তার ফুফাতো বোনের বাসায় আসার পথে রাঙ্গা মোল্লকান্দি নামক স্থানে আসার পথে দুই তরুণ তাকে পাট ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় সাহায্য করেছে বাকি তিনজন।

ওই তরুণী ও তার পরিবার সূত্রে জানা গেছে যে দুই তরুণ তাকে ধর্ষণ করেছে তারা হলেন, বোয়ালমারী সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইমরান মাতুব্বর (২৬) ও  হাফিজুল মল্লিক (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, এ ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহাভুক্ত দুই আসামি মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে আজ বুধবার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা

Update Time : ০৪:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১