ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

ফরিদপুরের মধুখালীতে ২০ কোটি টাকার কালো সোনা উৎপাদনের সম্ভাবনা

মাহবুব পিয়াল,ফরিদপুর :ফরিদপুরের মধুখালীতে চলতি বছর ৬৮মেট্রিক টন পেঁয়াজ বীজের লক্ষমাত্রা ধরা হয়েছে, যা বর্তমান বাজার মূল্যে প্রায় ২০ কোটি টাকা। কৃষকেরা বলছেন,গত মৌসুমের মতো এবারও যদি ন্যায্যমূল্য পান তাহলে রেকর্ড পরিমান টাকার বীজ বিক্রি করতে পারবেন। এতে হাসি ফুটবে ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজবীজ চাষিদের মুখে।

মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, আগামী নভেম্বরে বীজতলা তৈরি করবেন চাষীরা। এর ২০ দিন পর লাগাবেন চারা। যা ভোক্তার দোরগোড়ায় পৌঁছাবে মার্চে শেষ নাগাদ। তবে পেঁয়াজের দামের ঝাঁজ লেগেছে বীজের দামেও। প্রতিকেজি বিক্রি আশা কমপক্ষে ৩ থেকে ৫ হাজার টাকায়। মধুখালী উপজেলার ঝাউহাটি মাঠের পেঁয়াজ বীজ চাষি নাছির হোসেন বলেন, এলাকার অনেকে এখন বীজের চাষ করছেন। যার অল্প জমি রয়েছে, সেও তার জমিতে পেঁয়াজের বীজের চাষ করছেন। আশা করছি, ভালো উৎপাদন হবে।

মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের কলাইকান্দা গ্রামের চাষি আনন্দ সরকার বলেন, গত বছর ৫ একর জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছিলাম। ভালো দাম পেয়েছি। এবছর সাত একর জমিতে চাষ করেছি।তিনি বলেন, গত বারের তুলনায় ভালো উৎপাদন হবে। আশা করি, আমরা মণ প্রতি যদি এক লাখ টাকাও পাই তবে আমাদের উপকার হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান জানান, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশ। তাই বাড়ানো হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা।এ বছর পেঁয়াজের কদম বীজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৭০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৮ মেট্রিকটন।

Tag :

সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু

ফরিদপুরের মধুখালীতে ২০ কোটি টাকার কালো সোনা উৎপাদনের সম্ভাবনা

Update Time : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪