ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

ফরিদপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের খোয়া যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার,গ্রেফতার ২ জন

ফরিদপুরের পোস্ট অফিস থেকে গত ৮ মে পেনশনের ১০ লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাতেম মোল্যা(৬০)। ফেরার পথে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে হাতিয়ে নেয় সেই টাকা। ওই ঘটনায় মামলা হলে তদন্তে নেমে চোর চক্র শনাক্ত ও খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এই বিষয়ে আজ সোমবার ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা পুলিশ।

গ্রেফতার দুই জন হলো, শহরতলীর ডোমরাকান্দি এলাকার জাহাঙ্গীর ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম এবং কবিরপুর এলাকার আফসার উদ্দিন মোল্যার ছেলে আবুল হোসেন মোল্যা।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. জামাল পাশা জানান, মধুখালী উপজেলার জাহাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হাতেম আলী গত ৮ মে ফরিদপুরের পোস্ট অফিস থেকে পেনশনের ১০ লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বাসস্ট্যান্ডে গিয়ে বাসে উঠার যে কোন সময়ে চোর চক্র তার ব্যাগ থেকে সেই টাকা হাতিয়ে নেয়। বাসে উঠে তিনি দেখতে পান তার ব্যাগের চেন খোলা। ব্যাগ চেক করে দেখতে পান তার ব্যাগে কোন টাকা নেই। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান এবং কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

কোতয়ালী থানার উপ পরিদর্শক মাসুদ ফকির ও শামীম হাসান তদন্ত শুরু করেন। তারা পোস্ট অফিস ও শহরের বিভিন্ন পয়েন্টের সিসি টিভি ফুটেজ বিশ্লেষন করে ২ জনকে শনাক্ত করেন। সে মোতাবেক গত রাতে শহরতলীর ডোমরাকান্দি এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম নামে একজনের আটক করা হয় এবং তার কাছ থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে শহরতলীর কবিরপুর এলাকা থেকে আবুল হোসেন মোল্যা নামে আরো ১ জনকে আটক করা হয়, তার কাছ থেকে আরো ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের খোয়া যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার,গ্রেফতার ২ জন

Update Time : ১২:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২