ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত?

ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গাছ বিতরণ

মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মনান, আর্থিক সহায়তা ও গাছ বিতরণ করেছে স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভা, সদরের অম্বিকাপুর ইউনিয়ন ও চরমাধবদিয়া ইউনিয়নের চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পাওয়া হত দরিদ্র অদম্য মেধাবী ছয়জন শিক্ষার্থীর হাতে নাম ও ছবি সম্বলিত সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে এক কালীন তিন হাজার টাকা করে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াস খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. বজলুর রশীদ খান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান ,প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, বিএফএফএর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, ড্রেস কোড এক্সেসোরিজলি এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, চর মাধবদিয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ফজলে রাব্বী মুবিন ও স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি মো: শাহাদাত হোসেন।

এ অনুষ্ঠানে হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা ও হাফেজ মো. ইব্রাহিম ইসলামি মিশন, অদম্য মেধাবী এবং সংগঠনের সদস্যদের হাতে মোট ৩০৯টি ফলজ ও ঔষধী গাছ তুলে দেওয়া হয়।

Tag :

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গাছ বিতরণ

Update Time : ০৬:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪