ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর : জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে ফরিদপুর পৌরসভার ২২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের কমলাপুর হালিমা গার্লস স্কুল এন্ড কলেজে দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর -৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ বি সিদ্দিকী মিতুলের সভাপতিত্বে এসময় ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সিনিয়র নেতা গাজী সালাউদ্দিন ভিপি জঙ্গী , মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি,মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনাল, যুগ্ন আহবায়ক এমদাদুল হক এমদাদ, আরিফুজ্জামান অপু, নাসির উদ্দিন আহমেদ মিলার,মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম মিল্টন, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগসহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল

Update Time : ০১:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫