ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের জরিমানা ও ২ জন আটক

ফাইল ফটো: প্রেস ব্রিফিং

এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ জানায়, আজ মঙ্গলবার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ক্রমবর্ধিষ্ণু সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ পালনে আইন শৃঙ্খলা রক্ষার্থে ফরিদপুর জেলা সদরে কোতয়ালী থানা ও অন্যান্য ০৮টি থানা এলাকায় মোট ১২টি চেকপোস্ট ও ২৯ টি মোবাইল টিম গঠনের মাধ্যমে নিরলসভাবে ফরিদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, RAB, বিজিবি এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে। মঙ্গলবার  সকাল ০৬:০০ ঘটিকা হতে পালাক্রমে জেলা পুলিশ বিভিন্ন পোস্টে মোতায়েন হয়ে কাজ করছে। মোবাইল টিমে নিয়োজিত পুলিশ সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ৫ জুলাই বিকেল ৪টা থেকে ৬ জুলাই বিকেল ৪ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ভাংগা থানা এলাকায় ০৯ জনকে ২১০০ টাকা, সদরপুর থানা এলাকায় ১৮ জনকে ১১৮০০ টাকা, নগরকান্দা থানা এলাকায় ১৮ জনকে ৫১৬০ টাকা, বোয়ালমারী থানা এলাকায় ১০ জনকে ১০১০০ টাকা, কোতয়ালী থানা এলাকায় ০৬ জনকে ২৮০০ টাকা, সালথা থানা এলাকায় ০৭ জনকে ২৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫৮ জনকে ৩৪৬১০ (চৌত্রিশ হাজার ছয়শত দশ) টাকা জরিমানা করা হয়। এছাড়া বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ০২ জনকে আটক করা হয়েছে।

কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। অতি জরুরী প্রয়োজনে যারা বের হবেন তাদেরকে পরিচয়পত্র, জরুরী প্রয়োজনের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ও কাগজপত্রাদি (যেমন: হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি) সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের জরিমানা ও ২ জন আটক

Update Time : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১