ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যু সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এদের মধ্যে ২ জন করোনায় বাকী ২ জন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘন্টায় ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৮৪ জন। শনাক্তের হার ৪০.৭৪%।
হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ৩৩৩ জন রোগি ভর্তি রয়েছে। এর ভিতর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৫৭ জন। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৬জন করোনা রোগি।
জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে. এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ১৩১জন।
অনলাইন ডেস্ক 





















