ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা পুর্বের তুলনায় কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ৮ জনের। এদের মধ্যে ৬ জন করোনায় বাকী ২ জন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ২৪ ঘন্টায় ৪৩৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২১৪ জন। শনাক্তের হার ৪৮.৯৭%।
হাসপাতাল সুত্রে জানা গেছে, হাসপাতালটিতে বর্তমানে ৩১৩ জন রোগি ভর্তি রয়েছে। এর ভিতর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৬জন। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৬জন করোনা রোগি।
জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে. এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৯১৭জন। #
শিরোনাম
ফরিদপুরে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমে ৮ জনে, নতুন শনাক্ত ২১৪ জন
-
মাহবুব পিয়াল - Update Time : ০৮:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- ৩৩৬ Time View
Tag :
জনপ্রিয়
মাহবুব পিয়াল 





















