ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

ফরিদপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

মাহবুব পিয়াল,ফরিদপুর :ফরিদপুরের চাঞ্চল্যকর নগরকান্দার কলেজ ছাত্র সৌরভ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা ।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় ক্যাম্পাসে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্র সৌরভ হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানান।

এ সময় সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় এর অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর তালুকদার, নীলোৎপল সিকদার, শাহ আলম মোল্লা, ফারুক হোসেন, গোলাম মাহমুদ, তাপস সিকদার, রাজ্জাক তালুকদার, তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার পারভীন, সোনিয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, আফরোজা বেগম সহ কয়েক শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।

উল্লেখ্য গত (৮ ডিসেম্বর) শুক্রবার সকালে ফরিদপুরের ভাঙ্গা মোড় থেকে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সৌরভের রহস্যজনক মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। সৌরভ উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

ফরিদপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র সৌরভ হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

Update Time : ১২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩