ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

ফরিদপুরে চেয়ারম্যানের বাড়িতে ঢুকে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র  আল রাফসানকে (৯) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়িতে ঢুকে এক ব্যাক্তি শিশুটিকে কুপিয়ে হত্যা করে। ওই সময় ইউপি চেয়ারম্যানে স্ত্রী দিলজাহান বেগম রত্মা (৩৫) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

বুধবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে সদরপুর উপজেলা পোস্ট অফিসের সামনে ইউপি চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী আল রাফসান ও দিলজাহান বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল রাফসানকে মৃত বলে ঘোষণা করেন। দিলজাহানের অবস্থা গুরতর হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল ফরিদপুরে পাঠানো হয়েছে।

সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওমর ফয়সাল বলেন, রাফসানকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দিলজাহানের অবস্থা গুরতর হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, চাপাতি দিয়ে এ ঘটনাটি এক ব্যাক্তি ঘটিয়েছেন। তাঁর নাম এরশাদ মোল্লা (৩৫)। তিনি ঢেউখালী ইউনিয়নের ঢেউখালী মোল্লা বাড়ির বাসিন্দা।

প্রসঙ্গত গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সদরপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। মিজানুর রহমান দুই ছেলের বাবা। তার ছোট ছেলের নাম আল রাফসান। রাফসান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, সম্প্রতি বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি সালিস সভার সিদ্ধান্ত নিয়ে ইউপি চেয়ারম্যানের উপর ক্ষুব্ধ হন একটি পক্ষ। এর ধারাবাহিকতায় এ ঘটনা ঘটে থাকতে পারে।

চেয়ারম্যান মিজানুর রহমান ঢাকায় কাজী জাফরউল্লাহর ভাই এর কুলখানী অনুষ্ঠানে অংশ নিয়ে অবস্থান করছিলেন। তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করছেন। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যানের স্ত্রী’র শরীরের ক্ষতগুলো মারাত্মক। অস্ত্রোপচার চলছে। এখনও তিনি শঙ্কামুক্ত নন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, দুর্বিত্তরা কুপিয়ে জখম করায় ইউপি চেয়ারম্যানের ছেলে রাফসান ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আতহ হয়েছে ইউপি চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে চেয়ারম্যানের বাড়িতে ঢুকে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

Update Time : ০১:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২