ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আমরা বিএনপি পরিবারের আর্থিক সহায়তা

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ১৮৩ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ উপলক্ষে মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রস্তুতি বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক মো. আতিকুর রহমান রুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি। এসময়  সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ছাত্র আন্দোলনে নিহত ফরিদপুর জেলার ৮ শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আমরা বিএনপি পরিবারের আর্থিক সহায়তা

Update Time : ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪