ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরে জাতীয় পাট দিবসে র‌্যালী ও আলোচনা

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলেই পাট চাষ সাফল্য লাভ করবে।  রবিবার জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন। তিনি বলেন,  পাট পাতা সবজি হিসেবে ব্যবহার করা হয়। শুকনো পাতা চা হিসেবে ব্যবহার হয়। পাটকাঠি দিয়ে উন্নত মানের কালি তৈরি হয়। এছাড়া পাটের বহুমূল্যবান আঁশতো রয়েছেই। তিনি আরো বলেন, পাট পাতা দিয়ে চা বানানোর প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌছতে হবে। এছাড়া উন্নত কালি বানানোর প্রযুক্তিও সহজলভ্য করতে হবে। এসব কর্মকান্ড যত দ্রুত হবে ততই কৃষকের যথাযথ মূল্যায়ন হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার আরো বলেন, কৃষক যেন ন্যায্য মূল্য পায় সবার আগে আমাদের সে ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হযরত আলী, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। অন্যান্যের মধ্যে পাটকল কর্মী ও ব্যবসায়ী আবদুল্লাহ, কামাল হোসেন, রাকিবুল আলম, সিরাজ খলিফা প্রমুখ বক্তব্য প্রদান করেন।

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ফরিদপুরে জাতীয় পাট দিবসে র‌্যালী ও আলোচনা

Update Time : ০৯:৫৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২