ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুরে থামছেনা ডেঙ্গুর মৃত্যুর মিছিল, একদিন আরও তিন নারীর মৃত্যু

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে কোনভাবেই থামছেনা মৃত্যুর মিছিল। জেলার কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও তিন নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে ৩’শ ২৩ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া তিন নারীরা হলেন- ফরিদপুরের নগরকান্দার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৭), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৪০)।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা ও সুফিয়া নামের দুই নারী ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় জোসনা নামে অপর আরেক নারীর মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩’শ ২৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮’শ ২২ জন।

সিভিল সার্জন আরো জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭’শ ৪৩ জন। এর মধ্যে ৯ হাজার ৮’শ ৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

ফরিদপুরে থামছেনা ডেঙ্গুর মৃত্যুর মিছিল, একদিন আরও তিন নারীর মৃত্যু

Update Time : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩