ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ফরিদপুরে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ৫০৮ Time View

ফরিদপুরে ‘শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ‘ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছ। এ উপলক্ষে  ২১ শে ফেব্রুয়ারি ১ম প্রহরে ১২টা ০১মিনিটে অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রিয় শহীদ মিনারে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ পক্ষে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন  শুরু হয়।

এরপর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠন, বিএনপি ও এর সহযোগি সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাব সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল-কলেজের প্রতিনিধিরা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে।

এর আগে রাত ১২টায় সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে সকলে।

সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তর হতে প্রভাত ফেরী শুরু হয়ে শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানস্থ শহীদ মিনারে শেষ হয়।

দিনটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মুজিববর্ষ মঞ্চে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। এছাড়া আগামী ২০ মার্চ ‘আট আনায় জীবনের আলো কেনা’ শ্লোগানকে উপজীব্য করে ফরিদপুর অমর একুশে  গ্রন্থমেলা উদ্বোধন করা হবে, যা ২৭ মার্চ সমাপ্ত হবে। এছঅড়া আজ দিনটি উপলক্ষে জেলারস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিনের সুবিধাজনক সময়ে স্বরচিত ছড়া, কবিতা এবং প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাদ জোহর এবং সুবিধাজনক সময়ে  জেলার সকল মসজিদ মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ-দোয়া-বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ফরিদপুরে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

Update Time : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১