ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরে পদ্মা সেতুর রেলের ভূমি অধিগ্রহণের চেক হাসপাতাল সহ বাড়িতে বসে পাচ্ছে ক্ষতিগ্রস্থরা

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ৪৭৪ Time View
পদ্মা সেতু রেল সংযোগ (১ম ও ২য় পর্যায়) প্রকল্প এবং সালথা বাইপাস সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের ৩ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৪১১ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার নগরকান্দা উপজেলার ৮৯ জন জমি মালিকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে নগরকান্দা উপজেলার চর যশোহরদী ইউনিয়নের চর শ্রীবরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু। জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র, চর যশোহরদি ইউনিয়নের চেয়ারম্যান পথিক তালুকদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। সেলক্ষ্যেই সেবা গ্রহিতাদের দুর্ভোগ লাঘবে আমরা তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি।
এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভাঙ্গার তারাকান্দি গ্রামের ৭৫ বছর বয়সী প্রবীণ মো. আবু বকর খাঁনের শয্যা পাশে যেয়ে ক্ষতিপূরণের চেক তুলে দেন। প্রায় ১১ লাখ ৮৭ হাজার টাকার এই চেক হাতে হাসপাতালের শয্যা পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পরেন তিনি। এ সময় আবু বকর খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এভাবে হাসপাতালে বসে চেক পাবো তা কোনদিন কল্পনাও করিনি।
এছাড়া বয়োবৃদ্ধ হওয়ায় দুলালী গ্রামের ছুফিয়া বেগম ওরফে ছবিরন নেসাকে ৭ লাখ ১২ হাজার টাকার, মোসা. শুকুরননেসাকে ১২ লাখ ৯০ হাজার টাকার, শ্রীবরদি গ্রামের জোসনা বেগমকে ১১ লাখ ৬১ হাজার টাকার এবং সালথার পাটপাশা গ্রামের মোসা. নূরজাহান বেগমকে ১৮ লাখ ২২ হাজার টাকার চেক তাঁদের বাড়িতে পৌছে গ্রহীতাদের হাতে তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে সবমিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলার প্রায় ৩শ’ একর জমি অধিগ্রহণ করা হয়।
এসব জমির মালিকদের ক্ষতিপুরণ বাবদ ১ম পর্যায়ে ২৭০ কোটি টাকা, ২য় পর্যায়ে ১৮৬ কোটি টাকা এবং তৃতিয় পর্যায়ে ৩শ’ জনের মাঝে ১২ কোটি ৩৪ লাখ ৫৮০ টাকার চেক বিতরণ করা হয়েছিল।
Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরে পদ্মা সেতুর রেলের ভূমি অধিগ্রহণের চেক হাসপাতাল সহ বাড়িতে বসে পাচ্ছে ক্ষতিগ্রস্থরা

Update Time : ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১