ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

ফরিদপুরে পাট খেতে নারীর মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ

ফরিদপুরের বোয়ালমারীতে বস্তাবন্দি অবস্থায়  পাটখেত থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথা বিচ্ছিন্ন ছিল।

মঙ্গলবার (১৭ মে) উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাঠের পাট খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে কৃষকরা পাটখেতের পরিচর্যা করতে গিয়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। এসময় বিচ্ছিন্ন মাথা পাশের আরেক পাট খেত থেকে উদ্ধার করা হয়।

দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, স্থানীয়রা পাটখেতে কাজ করার সময় প্লাস্টিকের বস্তায় মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ বস্তার মুখ খুলে মাথাবিহীন মরদেহ ও পাশের আরেকটি পাটখেত থেকে মাথা উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৭ -২৮ বছর।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, পৃথক পাটখেত থেকে অর্ধগলিত দেহ ও মাথা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহর পরিচয় ও খুনিদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে পাট খেতে নারীর মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ

Update Time : ০৪:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২