ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

ফরিদপুরে পালিত হচ্ছে সর্বাত্নক লকডাউন, কঠোর অবস্থানে পুলিশ

পবিত্র ঈদুল আজহার পরে সরকারের দেওয়া কঠোর লকডাউন সারাদেশের মতো ফরিদপুরে ও কঠোরভাবে পালিত হচ্ছে। আর তা সফল করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন সকালে বিভিন্ন স্পটে ঘুরে দেখা গেছে, শহরের রাস্তাঘাটে লোক সংখ্যা অনেক কম। মাঝেমধ্যে দুই-একটা বিক্ষিপ্ত রিক্সাকে চলাফেরা করতে দেখা গেছে। জেলা শহর থেকে কোনো দূরপাল্লার বাস কিংবা বড় কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি।

কি পাইলাম মোড়
টেপাখোলা গরুর হাটের সামনের মুজিব সড়ক
সরকারি রাজেন্দ্র বলেজ মাঠ অস্থায়ী বাজার
ফরিদপুর জেনারেল হাসপতালের সামনের মুজিব সড়ক
শহরের জনতা ব্যাংকের মোড়
শহরের জনতা ব্যাংকের মোড়
ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড
বাইপাশের মোড়
ভাঙ্গা রাস্তার মোড়

শহরের ওষুধের দোকানগুলো খোলা থাকলেও মুদি দোকান, মার্কেট শপিং মল ছিল যথারীতি বন্ধ। তাছাড়া শহরের ব্যস্ততম বেইলি ব্রিজও আটকে দেয়া হয়েছে। তারপরও মানুষকে বিকল্প ব্যবস্থায় ব্রিজে প্রবেশ করতে দেখা গেছে। প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল একেবার কম থাকলেও গ্রামাঞ্চলে বা শহরতলীতে কিছুসংখ্যক দোকান খোলা দেখা গেছে।

তবে সেগুলোতে কাস্টমার ছিল খুবই কম। এদিকে লকডাউন সফল করতে বিভিন্ন স্পটে পুলিশ ও বিজিবি টহল দিতে দেখা গেছে। এছাড়া শহরের খাবার হোটেল গুলো খোলা থাকলেও তাতে পার্সেল এর মাধ্যমে বেঁচাকেনা করতে দেখা গেছে। এছাড়া লকডাউন সফল করতে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মাইকিং করা হচ্ছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বলেন, লকডাউনে ফরিদপুরে আগের চেয়েও আরো কঠোর অবস্থানে ছিলো পুলিশ। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেইনি। কঠোর বিধিনিষেধ পালনে ও যানচলাচল নিয়ন্ত্রণে শহরের ১৬ টি পয়েন্ট চেকপোস্ট বসানো হয়েছে। তিনি বলেন, তড়িৎ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর ২৯ টি মোবাইল প্যাট্টল টিম কাজ করেছে । জেলা পুলিশের পাঁশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, RAB, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

ফরিদপুরে পালিত হচ্ছে সর্বাত্নক লকডাউন, কঠোর অবস্থানে পুলিশ

Update Time : ০২:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১