ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে পুলিশের দেওয়া ঘর পেয়ে মহাখুশি ঝর্ণা বেগম

পুলিশের দেওয়া ঘর উপহার পেয়ে খুশি ফরিদপুরের নগরকান্দায় কোদালিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় গৃহহীন নারী ঝর্ণা বেগম। নতুন এ ঘর পেয়ে একমাত্র ছেলেকে নিয়ে মাথা গুজার ঠাই হওয়ায় সে মহাখুশি । বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রথম পর্যায়ে সারা দেশে ৪শতটি গৃহহীন পরিবারকে গৃহ নির্মান করার উদ্যোগ নিয়েছেন। তারই অংশ নগরকান্দায় ১টি ঘর নির্মান করে দিয়েছেন। যা আজ ১০ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে থানা সুত্রে জানাগেছে।

ইটের দেওয়াল ও উপরে টিনের ছাউনি দিয়ে ঘরটি নির্মান করা হয়েছে। ভূমিকম্পন সহনীয় সহ অত্যাধুনিক সকল সুবিধা থাকছে এই বাড়ীতে।

ঝর্ণা বেগম বলেন, আমার বাড়ী ঘর নেই। স্বামী নেই। একমাত্র ছেলে আলামিন কে নিয়ে রাস্তার পাশে সরকারী জায়গায় কুড়েঘর করে থাকি। আমার এই অসহায় দেখে পুলিশে আমাকে এই বাড়ীটি করে দিয়েছে এতে আমি মহা খুশি।

থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ফরিদপুরের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি এই ঘর নির্মানের নিয়মিত দেখাশুনা করেছি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তাকে সম্মান জানাতে বাংলাদেশ পুলিশের এই মহতি উদ্যোগ।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

ফরিদপুরে পুলিশের দেওয়া ঘর পেয়ে মহাখুশি ঝর্ণা বেগম

Update Time : ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২