ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদকের জন্মোৎসব ও সম্মাননা প্রদান

মাহবুব পিয়াল,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, বৃহত্তর ফরিদপুর ইতিহাস-ঐতিহ্য পরিষদের সভাপতি বদিউজ্জামান চৌধুরীর ৮৪ তম জন্মোৎসব পালিত হয়েছে ।

ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার (২৫ আগষ্ট)সন্ধ্যায়  ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও সস্মাননা ক্রেট প্রদান করে বদিউজ্জামান চৌধুরীকে ভালোবাসা জানানো হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন ফরিদপুর সাহিত্য পরিষদের বর্তমান সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, প্রবীন সাংবাদিক প্রফেসর মো. শাহজাহান ও মুন্সী হারুন অর রশীদ, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানউজ্জামান এবং কথা সাহিত্যিক ও সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন ইমাম।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম। শুরুতে প্রাঞ্জল ভাষায় পল্লিকবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা আবৃত্তি করেন আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো। অনুষ্ঠানের মাঝে মাঝে বিরতি দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে বদিউজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ওই অনুষ্ঠানে তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যাদের এ ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন, বদিউজ্জামান চৌধুরী, ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য খন্দকার হাবীব-ই-রব্বানী এবং কথা সাহিত্যিক ও সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন ইমাম। সবশেষে সংগীত পরিবেশন করে ফরিদপুরের  শিল্পীরা।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

ফরিদপুরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদকের জন্মোৎসব ও সম্মাননা প্রদান

Update Time : ০৪:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩