ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ক্রীড়া চক্র

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৫:০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ২৮৪ Time View

ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ক্রীড়া চক্র। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা প্রতিপক্ষ আবাহনী ক্রীড়া চক্রকে ২-১ গোলে পরাজিত করে। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে শেখ জামাল ক্রীড়া চক্রের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, ফুটবললীগ কমিটির সভাপতি মো. খায়ের মিয়া বক্তব্য রাখেন। এসময় ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া,পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাসির,আলাওল হোসেন তনু,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মোসলেমউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গত ২২ নভেম্বর ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের খেলা শুরু হয়। ১২টি দল এতে অংশ নেয়। ফাইনাল খেলায় শেখ রাসেলের পক্ষে আশরাফুল ও আবুল হোসেন এবং আবাহনীর পক্ষে ইসমাইল একটি করে গোল করেন। খেলায় রেফারি ছিলেন শামীম খান।

Tag :

ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ক্রীড়া চক্র

Update Time : ০৫:০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২