ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ১৯০ Time View

ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে আরও তিনজনকে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ১১ জন নিহত হন।

সালাউদ্দিন চৌধুরী বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ধারণা করা হচ্ছে একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।”

Tag :

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

Update Time : ০৩:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪