ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ফরিদপুরে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘জার্মানিতে যেমন নাৎসিবাদি হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। গুমের রাণী, খুনের রাণী শেখ হাসিনার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে, এদেশে আরেকটি বিপ্লব হবে।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘গত ১৬টি বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনকে বহাল রাখার জন্য, বিরোধীমতকে দমন করার জন্য আয়নাঘরের টর্চার সেল বানিয়েছে। আজ তা উন্মোচিত হচ্ছে। এই আইয়ামে জাহেলিয়াত আওয়ামী লীগের কোন নেতা কর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না। যদি তাদের দোসরদেরও কেউ আশ্রয়-প্রশ্রয় দিতে চায় বাংলাদেশের জনগণ তাদেরকেও উৎখাত করবে। তাদের বিরুদ্ধেও লড়াই হবে। কোনো ফ্যাসিস্টের সহযোগীকে আমরা বাংলাদেশে ঠাঁই দিবো না।’

তিনি বলেন, ‘গত ১৬ বছরে একটি বিশেষ পরিস্থিতির কারণে দলকে পুনর্গঠিত করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতির বদল হয়েছে। মানুষ যেই স্বপ্ন দেখছে বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেয়ার জন্য একটি উপযোগী দল দরকার। একটি দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব দরকার। সেই দায়িত্বশীল দলের কিছু দায়িত্বশীল নেতা দরকার, একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আগামী নির্বাচনের আগে দলকে সংগঠিত করার এটাই উপযুক্ত সময়।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে দু’টি চ্যালেঞ্জ এসেছে। একটি হলো বাংলাদেশকে এগিয়ে নেয়ার যে সম্ভাবনা, সেটি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া। আরেকটি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্প্রিডকে যারা ম্লান করে দিতে চায় তাদের ষড়যন্ত্রকে রুখে দেয়া।’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে ও সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আজম খান, খন্দকার ফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভূঁইয়া রতন,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ফরিদপুরে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫