ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মাঠ রাতের মধ্যেই মানুষে ভরে গেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ২৭২ Time View

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এজন্য শুক্রবার (১১ নভেম্বর) থেকেই শহরের উপকন্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠে আসতে শুরু করেছে দলীয় নেতাকর্মীরা।

রাতের মধ্যেই মানুষে ভরে গেছে মাঠ। ফরিদপুরসহ পাশ্ববর্তী ৫ জেলার নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেবেন।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, তাদের এ গণসমাবেশে ভিড় শহরের রাজবাড়ি রাস্তার মোড় ছাড়িয়ে দুই কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছে যাবে। ইতোমধ্যেই গণসমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশের মাঠ ছাড়িয়ে ঢাকা-ফরিদপুর মহাসড়ক হয়ে শহর পর্যন্ত জনসমাগম ঘটবে।

কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুরের এ গণসমাবেশ স্মরণকালের ঐতিহাসিক সমাবেশ হিসেবে পরিগণিত হবে।

বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাসের পাশাপাশি দু’দিন বিআরটিসি বাস বন্ধ করার কারণ বিএনপির গণসমাবেশকে বাধা দেওয়া। কিন্তু এতে বিএনপির গণসমাবেশে কোনো সমস্যা হবে না। কেননা বাধা পেলেই মানুষ বেশি বের হয়, বাঁধ ভাঙার জন্য। তাই মানুষ বিএনপিকে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে জনসমাবেশে যোগ দিচ্ছেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মাঠ রাতের মধ্যেই মানুষে ভরে গেছে

Update Time : ০১:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২