ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরে বোয়ালমারীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বৃষ্টি খানম (১৯) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আলফাডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে গতকাল শুক্রবার ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রূপপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে পাশ্ববর্তী সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বোয়ালমারী ইউনিয়নের সোতালিয়া গ্রামের রফিকুল ইসলাম শেখের মেয়ে।

জানা যায়, পরিবারের লোকদের সাথে অভিমান করে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। এ সময় তার পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে পাশের আলফাডাঙ্গা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সরোয়ার খান জানান, বৃষ্টিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আলফাডাঙ্গা হাসপাতাল থেকে রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তেমন কোন কিছু পাওয়া যায়নি। তবে হাসপাতালে বৃষ্টির পরিবারের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার থানার অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নম্বর ৭।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরে বোয়ালমারীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

Update Time : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১