ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদন্ড

মাহবুব পিয়াল, ফরিদপুর: মাদক মামলায় ঝিনাইদহ জেলার সাবেক ট্রাফিক ইন্সপেক্টর শেখ আজমকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে ফরিদপুরের আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ জুন) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশ প্রহরায় জেল হাজতে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ আজম নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের পুত্র। বর্তমানে তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন।

আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মধুখালী থানার এস আই কামরুজ্জামান মোবাইল ফোনে খবর পান জেলার মধুখালী রেলগেট পশ্চিম পাশে ঢাকা খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার স’মিল মিস্ত্রি মোঃ মজিবর মোল্লা আহত হন। সে সময় মোটর সাইকেল আরোহী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কারলে স্থানীয় জনতা শেখ আজম কে আটক করে। তিনি ঝিনাইদাহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পুলিশ এসে এরপর মোটরসাইকেলের সাথে গোপন একটি বাক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে এবং পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে মধুখালি থানার মাদক আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়।

অ্যাডভোকেট ছানোয়ার হোসেন অরো জানান, আসামি চুয়াডাঙ্গা জেলা সিমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করত এবং মাদক পরিবহন ও ব্যবসায় করতো।

২০১৮ সালের ৭ মে মধুখালি থানার পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগ পত্র জমা দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন।

এই ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর এক আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

ফরিদপুরে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদন্ড

Update Time : ০৪:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪