ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

ফরিদপুরে মেডিকেলের পরিচালকের প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সড়ক অবরোধ

মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি   : সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার  দুপুর  ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা এ কর্মসূচি পালন করেন। ১২টা থেকে আধা ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা সড়কের উপরে বসে পড়েন। এসময় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়।

কর্মসূচি পালন কালে সাংবাদিক নেতারা বলেন , ডা:  মো. হুমায়ুন কবির পরিচালক পদে যোগদানের পর থেকেই মেডিকেলের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিচালকের অদক্ষতার কারণে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। যে কারণে সাংবাদিক দেখলেই তিনিও তার অধস্তনরা অসদাচরণ করছেন৷

সাংবাদিক নেতারা  মনে করেন, দক্ষিণবঙ্গের অন্যতম চিকিৎসা কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে এসে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। আন্দোলনকারীরা অবিলম্বে পরিচালককে অপসারণের দাবি জানান, অন্যথায় তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুশিয়ার উচ্চারণ করেন।

মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী , সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, মাহফুজুল ইসলাম মিলন, আমিনুর রহমান ফরিদ, সঞ্জীব দাস,  নাজিম বকাউল, মোহাম্মদ সেলিম মোল্লা, আশিষ পোদ্দার বিমান, আবিদুর রহমান নিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন,অবিলম্বে ডাক্তার হুমায়ুন কবিরের অপসারণ করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

ফরিদপুরে মেডিকেলের পরিচালকের প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও সড়ক অবরোধ

Update Time : ০৩:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪