ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মোটর সাইকেলে আহত হওয়ার পরে ট্রাকের চাপায় মৃত্যু

ফরিদপুরে ট্রাকের চাপায় পলাশ শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় জব্দ করেছে।

নিহত পলাশ শেখ আলিপুরের আলিমুজ্জামান ব্রিজ সংলগ্ন লালন নগরের বাসিন্দা মৃত শেখ মিলনের ছেলে। তিনি শারিরীকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তার ডান হাত ও ডান পা কিছুটা প্যারালাইজড ছিলো।

কোতোয়ালি থানার এসআই আরাফাত হোসাইন জানান, ট্রাকটি লালন নগর বস্তি হয়ে ব্রিজ অতিক্রম করার আগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ট্রাকটি (কুষ্টিয়া-ট-১১-১২১৬) জব্দ করেছে। এব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাহফুজুর রহমান বিপ্লব জানান, অসুস্থ পলাশ রাস্তা অতিক্রম করার সময় প্রথমে একটি মোটর সাইকেলের লুকিং গ্লাসের সাথে আঘাত লেগে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করার আগেই দ্রুতগামী ট্রাকটি এসে তাকে চাপা দেয়। এসময় মোটর সাইকেল চালক সহ ট্রাক চালক ও হেলপার গাড়ি থেকে নেমে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সম্প্রতি শহরে বিরামহীনভাবে বালিবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ জনগণের চলাচল বিঘ্নিত হচ্ছে। তারা এসব ট্রাক চলাচল নিয়ন্ত্রণেরও জোর দাবি জানান।

Tag :

Update Time : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩