ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ফরিদপুরে শিশু হত্যার দায়ে এক যুবকের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১৩ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরে মুক্তিপণের দাবিতে আবু বক্কার (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের ফাঁসি ও অপর আরেক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক

মো. হাফিজুর রহমান এ রায় দেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জিন্দার খলিফা (২৬)। জিন্দার খলিফা জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া এলাকার টুকু খলিফার ছেলে। একই সাথে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামির নাম মাহাবুল শেখ (৩৯)। সেও একই উপজেলার মেহেরদিয়া গ্রামের কাঞ্চু শেখের ছেলে। আদালত মাহাবুলকে যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন মাসে ফরিদপুরের নগরকান্দার মেহেরদিয়া এলাকায় মুক্তিপণের

দাবিতে আবু বক্কার নামের এক শিশু সন্তানকে গলা টিপে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। শিশু আবু বক্কার ওই এলাকার পাচু খলিফা নামের এক ব্যক্তির ছেলে। পরে এ ঘটনায় নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করে ওই শিশুর বাবা। অতঃপর নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফার দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র (চার্জশিট) কোর্টে দাখিল করেন। অতঃপর এ ঘটনায় দীর্ঘ তথ্য উপাত্ত ও স্বাক্ষী শেষে ঘটনার পাঁচ বছর পর কোর্ট এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল জানান, আসামী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ফরিদপুরে শিশু হত্যার দায়ে এক যুবকের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

Update Time : ০১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪