ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে শেখ হাসিনাসহ আ.লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা

 মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে (৬৮) হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

এছাড়া ফরিদপুর জেলা আ.লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে মামলায় আসামি করা হয়।

শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।

পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ.লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ফরিদপুরে শেখ হাসিনাসহ আ.লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা

Update Time : ০৫:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪