ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

ফরিদপুরে শ্রেণিকক্ষে সাবেক শিক্ষিকার লাশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের এ.বি.এ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে সম্পা আক্তার (২৫) এর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

সম্পা আক্তার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। সে বড়দিয়া গ্রামের প্রভাতী কিন্ডার গার্ডেনে এক সময়ের শিক্ষিকা ছিলেন।

শুক্রবার (৩ জুন) বিকেলে স্থানীয়রা সম্পাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে।

সম্পার পিতা খলিলুর রহমান জানান, সম্পা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিল। ৩ বছর যাবৎ এ সমস্যা ভুগছিল। আমরা তার চিকিৎসা করাচ্ছিলাম। এ রোগে আক্রান্ত হবার আগে সে স্থানীয় প্রভাতী কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করতেন।

তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সে বাড়িতে ছিল। তার পর আর বাড়িতে পাওয়া যায়নি। বিকালে এলাকাবাসী তার লাশ বিদ্যালয় কক্ষে দেখে বাড়িতে খবর দেয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল মিয়া জানান, মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে সম্পার লাশ পাওয়া যায়। সম্পা এক সময়ে গ্রামের একটি কিন্ডার গার্টেনে শিক্ষিকা পদে চাকুরী করত। তিন বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারনা করা হচ্ছে তামাক জাতীয় গুল খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার পিতার আবেদনের প্রেক্ষিতে রাতেই বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ.বি.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের পরিত্যক্ত একটি টিনের ঘরের দরজা বিহীন কক্ষে সম্পা আক্তারের লাশ পাওয়া গিয়েছে। বিদ্যালয়ে ৪ তলা নতুন ভবন হওয়ার পর ঐ টিনের ঘরটি ক্লাসরুম হিসাবে আর ব্যবহৃত হয় না।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

ফরিদপুরে শ্রেণিকক্ষে সাবেক শিক্ষিকার লাশ

Update Time : ০১:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২