ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস

ফরিদপুরে সালথায় ৯৫ বছরের বৃদ্ধা হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৭:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৫০২ Time View

ফরিদপুরের সালথায় আলোচিত বৃদ্ধা জোবেদা বেগম (৯৫) হত্যা মামলার প্রধান আসামী মো. আমরান ফকির (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ইমরান ওই গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে ২০১৭ সালে প্রতিপক্ষকে ফাঁসাতে বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে মৃত আদেল ফকিরের স্ত্রী ৯৫ বছর বয়সী জোবেদা বেগমকে হত্যা করে তারই আপন নাতীরা। এরপর এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করে আসল রহস্য বের করে পুলিশ। ঘটনার সাথে প্রকৃত জড়িত নাতীদের বিরুদ্ধে মামলার চার্জসিট দেয় তদন্ত কর্মকর্তা। সেই সময় ৯৫ বছর বয়সী এই বৃদ্ধার হত্যাকান্ডটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল এলাকায়।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, বৃদ্ধ হত্যাকান্ডটির আসল রহস্য বের করার পর থেকে পলাতক ছিলেন প্রধান আসামী ইমরান। দির্ঘিদন পলাতক থাকার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়াও আরো দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামী ইমরান। শুক্রবার রাতে তিনি গোপনে বাড়িতে আসে। খবর পেয়ে রাতেই ওই বাড়িতে অভিযান চালায়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে ইমরানকে জেল হাজতে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয়

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত

ফরিদপুরে সালথায় ৯৫ বছরের বৃদ্ধা হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

Update Time : ০৭:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১