ফরিদপুরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের বিচার করার দাবী জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সমাবেশ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ দাবী জানান।

ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, এফবিসিসিআইএর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, পৌরমেয়র অমিতাভ বোস, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, মনিরুল হাসান মিঠ,ু ঝর্না হাসান, মাইনুদ্দিন আহম্মেদ মানু, আইভি মাসুদ প্রমূখ।
বিশাল এ সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মাহবুব পিয়াল 





















