ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর পৌর নির্বাচন ১০ ডিসেম্বরই, হাইকোর্টের রায় স্থগিত

অবশেষে ১০ ডিসেম্বরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপু পৌরসভার নির্বাচন। এই নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ  আজ ১লা ডিসেম্বর স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশ আট সপ্তাহ স্থগিত করে দেন। আর এ আদেশের ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাঁধা রইলো না।

এর আগে গত বুধবার দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ ফরিদপুর পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের জন্য দিন ধার্য ছিলো।

এই নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ফরিদপুর পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমান।
রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিতের পাশাপাশি রুল জারি করে। রুলে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করণ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় গত ৩ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।

Tag :

দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

ফরিদপুর পৌর নির্বাচন ১০ ডিসেম্বরই, হাইকোর্টের রায় স্থগিত

Update Time : ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০