ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম

ফরিদপুর পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১৭৮ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে দোকানের পজিশন বরাদ্দে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই মার্কেটের ওষুধ ব্যবসায়ীগণ। রোববার (০৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলন করে তারা।

এ সময় তারা ইতোপূর্বে সম্পাদিত চুক্তিনামা লংঘন করে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে পজিশন বরাদ্দ সহ নানা অনিয়মের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলাউল হোসেন তনু।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৭ সালে “তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের” অর্থায়নে পুরাতন সুপার মার্কেট বিল্ডিং ভেঙ্গে নতুন করে পৌর সুপার মার্কেট নির্মাণ করা হয়।

কামরুল হাসান চৌধুরী আরও জানান, ওই সময়ে পুরাতন ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেয়ার আগে ওই বছরেই তৎকালীন পৌর মেয়রের সাথে সুপার মার্কেটের মালিক সমিতির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে মার্কেটের পুরাতন ভাড়াটিয়াদের ক্ষেত্রে ২৫ পার্সেন্ট সেলামি প্রদান করে স্ব-স্ব দোকান কক্ষ বরাদ্দের দেয়ার কথা বলা হয়েছিলো। কিন্তু এখন মার্কেট নির্মাণের পরে তাদের সাথে সম্পাদিত চুক্তি মানা হচ্ছেনা। তাদের পক্ষে এখন বর্ধিত টাকা দিয়ে দোকানের পজিশন নেয়া সম্ভব না।

তারা বলেন, নবনির্মিত মার্কেটে ওষুধের দোকানের যে কক্ষ নির্মাণ করা হয়েছে তাও ওষুধ ব্যবসার সরকারি নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি।

এ অবস্থায় তারা তাদের সাথে ইতিপূর্বে সম্পর্ক চুক্তি অনুযায়ী দোকান বরদের দাবি জানান। অন্যথায় ১৩ জানুয়ারি থেকে ধর্মঘটসহ আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ সময় পৌর সুপার মার্কেটের ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সহ সভাপতি মতিয়ার রহমান মিয়া, জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুর পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

Update Time : ১১:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫