ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

মাহবুব পিয়াল ,ফরিদপুর: ফরিদপুরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ফরিদপুর প্রেসক্লাবের পাঁচজন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্যা হলরুমে এ সংবর্ধনার আয়োজন করেন ফরিদপুর প্রেসক্লাব।

সংবর্ধিত পাঁচজনের মধ্যে জীবিত আছেন দুইজন এবং ইন্তেকাল করেছেন তিনজন।

মৃতদের মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুদ্দিন মোল্যা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া।

এছাড়া অপর দুইজন হলো, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ। অনুষ্ঠানে জীবিত দুই বীর মুক্তিযোদ্ধা ও মৃতদের পরিবারের সদস্যদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারসহ অতিথিবৃন্দ।

এ সময় অনুভূতি প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনেক সংবর্ধনা পেয়েছি। কিন্তু আজকের এই আয়োজন আমার কাছে বিশাল পাওয়া। আমরা গর্বিত ও আনন্দিত।

বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ বলেন, মুক্তিযুদ্ধে আমরা মৃত্যুর ভয় করেনি। আমাদের দেশ ও পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পেরেছি। এটাই স্বার্থকতা।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, সাংবাদিক  ও প্রবীন শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, প্রবীণ সাংবাদিক ও উঠোন সম্পাদক মফিজ ইমাম মিলন।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,সাবেক সাধারন সম্পাদক নিমলেন্দু চক্রবতী শংকর,সিনিয়র সাংবাদিক পান্না বালা, বেলাল চৌধুরী, এম এ সালাম, শফিকুল ইসলাম মনি, প্রেসক্লাবের সহ-সভাপতি মন্জু আরা স্বপ্না, মাহবুব হোসেন পিয়ালসহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

Update Time : ১১:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩