ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুর সালথা তান্ডবে সাবেক উপজেলা চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন

ফরিদপুরের সালথায় নজীরবিহীন সহিংসতার ঘটনায় উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানকে ৯৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত ৮ টায় ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সালথার তান্ডবের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ওয়াহিদকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছ পুলিশ। ‌ওয়াহিদ উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আব্দুল হাই মোল্যার ছেলে।

গ্রেফতার বিষয় নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান বলেন, সালথায় সরকারি অফিসে তান্ডবের ঘটনায় গ্রেফতার হওয়া সাত আসামীর আদালতে দেয়া স্বীকারক্তিমূলক জবানবন্দীতে ওয়াহিদের নাম উঠে আসায় তাকে গ্রেফতার করা হয়েছে। তান্ডবের ঘটনায় সালথা থানা পুলিশের এ্সআই মিজানুর রহমানের দায়ের করা মামলায় ওয়াহিদকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত লকডাউনকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তান্ডব চালায় উত্তেজিত জনতা। এসময় দুটি সরকারি গাড়িসহ কয়েকিট মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এ ঘটনায় দুই যুবক নিহত হয়। এ ঘটনায় এ পর্যন্ত সালথা থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯২ জনকে।

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

ফরিদপুর সালথা তান্ডবে সাবেক উপজেলা চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন

Update Time : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১