ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে পল্লী কবির মৃত্যুবার্ষিকী পালিত

মাহবুব পিয়াল,ফরিদপুর : পল্লী কবি জসীম উদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে দোয়া মাহফিল ও ইফতারের  আয়োজন করা হয়। শনিবার(১৪ মার্চ)  বিকেলে ফরিদপুর শহরের পৌরসভা সংলগ্ন সাহিত্য পরিষদের নিজস্ব মিলনায়তনে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের  ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর  আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন  সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, মফিজ ইমাম মিলন , ডাক্তার এজাজ হাসান, অধ্যাপক সোহরাব হোসেন,  অধ্যাপক মো. ইয়াসিন, কবি নেহাল আহমেদ, কাকলি গুহ কেয়া  ও ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি   উন্নয়ন সংস্থার সদস্য সচিব হাসানউজ্জামান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  বাচিক শিল্পী রেজাউল করিম । অনুষ্ঠানে  পল্লী কবি জসীমউদ্দীনের পুত্রবধূ এবং  নাতনি  উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যে গ্রামীণ জীবনের সহজ-সরল সৌন্দর্য, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও সংস্কৃতিকে কবিতায় জীবন্ত করে তুলেছিলেন জসীমউদ্দীন।  কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন দিদারুল কবির মনি,মাহফুজ খান বাদল, মাসুম বিল্লাহ, আব্দুর রাজ্জাক রাজা, মনোতোষ বাইন, আব্দুল সামাদ মিয়া, মো.  জাহিদ মোল্লা, বকশি আনোয়ার জসীমউদ্দীন ও  মধুবালা জসীমউদ্দীন। ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Tag :
জনপ্রিয়

আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে পল্লী কবির মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৬:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬