ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

ফরিদপুর-৩ : স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট সন্ত্রাসী হামলায় আহত

ফরিদপুর-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে চর মাধবদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছিলেন। শনিবার বিকেলে তিনি তার নিজ ইউনিয়ন চর মাধবদিয়া গেলে তার ওপরে চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে বেশকিছু নৌকা সমর্থিত লোকজন এই হামলা করে।

হামলার পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এই নিউজ লেখা পর্যন্ত জানা গেছে, তার মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ দিকে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী একে আজাদ জানান, গত শুক্রবার রাত থেকে আমার গুরুত্বপূর্ণ সকল নেতাকর্মীদের ওপর নৌকা প্রার্থীর লোকজন হামলার ঘটনা ছাড়াও পুলিশ দিয়ে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার শুরু করেছে। নির্বাচনে ভয় পেয়ে প্রতিপক্ষ পুলিশ এবং তার নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। আমি এই মুহূর্তে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে এর সুষ্ঠু বিচার চাচ্ছি। তারা যেন ভোটকে নির্বিঘ্নে করতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর-৩ : স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট সন্ত্রাসী হামলায় আহত

Update Time : ০১:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪