ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ফিলিস্তিনের ভূমি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার চেষ্টাকে প্রত্যাখ্যান করছে সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে দৃঢ় সমর্থনের কথা জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি নিজেদের ভূমি থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টাকেও প্রত্যাখ্যান করছে দেশটি।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক প্রেস কনফারেন্সের পর সৌদির পক্ষ থেকে এমন খবর জানানো হয়।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পর তিনি চান গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে থাকবে ও এটিকে পনর্গঠন করা হবে।

এদিকে গাজা উপত্যকার পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরটি ধ্বংস করতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

২ ফেব্রুয়ারি জেনিনে একসঙ্গে ২৩টি ভবন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। একই দিনে সত্তরোর্ধ্ব এক ফিলিস্তিনিসহ দুজনকে হত্যা করেন ইসরায়েলি সেনারা।

সূত্র: আল-জাজিরা

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ফিলিস্তিনের ভূমি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার চেষ্টাকে প্রত্যাখ্যান করছে সৌদি আরব

Update Time : ০৫:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫