ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরিতে আগুন, পুড়লো ৮ ট্রাক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৫১২ Time View

ভোলার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ছেড়ে আসা ফেরি কলমীলতা’য় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুরে গেছে ফেরিতে থাকা মালবাহী ৮ টি ট্রাক।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

জানা যায়, ফেরিটি বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, আগুন লাগার সময় স্টাফসহ যাত্রীরা ফেরিতেই ছিলেন। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে আসে।

তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে।

বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা আছে।

Tag :

ফেরিতে আগুন, পুড়লো ৮ ট্রাক

Update Time : ০৫:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১