ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফেসবুক, ইউটিউব এবং টিকটককে ৩১ জুলাই বিটিআরসিতে লিখিত বা মৌখিক ব্যাখ্যার জন্য চিঠি

শনিবার (২৮ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফেসবুক, ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়েছে বলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিটিআরসি তে আয়োজিত সংবাদ সম্মেলনে পলক বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাদের কাছে জানতে চেয়েছি যে, তারা কি বাংলাদেশের সংবিধান মেনে বাংলাদেশের সাইবার স্পেস ব্যবহার করতে চায় নাকি আইন ভেঙে?

৩১ জুলাই বিটিআরসি তে এসে লিখিত এবং মৌখিকভাবে জবাব ও ব্যাখ্যা দিতে বলেছি। তাদের থেকে শুনে সিদ্ধান্ত নিতে চাই। সম্পূর্ণভাবে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করিনি। বাকিটা তাদের ওপর নির্ভর করবে। তারা দায়িত্বশীল আচরণ করলে সরকারের সহযোগিতা পাবে। আমরা কোনো কিছু বন্ধ করতে চাই না।

সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন ইঙ্গিত করে পলক বলেন, গত ১ মাসের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও গুজব ছড়িয়ে যেসব কনটেন্ট প্রকাশ করা হয়েছিল, সেগুলো তাদেরকে পাঠিয়েছি। যতগুলো কনটেন্ট তারা সরিয়েছে, প্ল্যাটফর্ম বন্ধ করেছে সেটা অতি নগন্য, আমাদের কাছে অগ্রহণযোগ্য।

আওয়ামী লীগের সমর্থনে কাজ করা ৫০ পেজ ও একাউন্ট বন্ধ করেছে। একই কাজ বিএনপির ভেরিফায়েড পেজ থেকে বা তারেক রহমানের পেজ থেকে যা পোস্ট করা হচ্ছে, সেগুলো কেন ব্লক করা হচ্ছে না।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফেসবুক, ইউটিউব এবং টিকটককে ৩১ জুলাই বিটিআরসিতে লিখিত বা মৌখিক ব্যাখ্যার জন্য চিঠি

Update Time : ১০:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪