ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে মাথায় গুলি করে আত্মহত্যা রিয়াজের শ্বশুরের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৯০ Time View

ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খাঁন। আজ বুধবার রাতে ধানমণ্ডির ৭ নাম্বার রোডে নিজের বাসায় এই ঘটনা ঘটান তিনি।

গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ধানমন্ডির ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে একটি ফ্ল্যাটে রাত প্রায় পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আবু মহসিন খাঁন।

মহসিন খান পেশায় ছিলেন ব্যবসায়ী। তবে ক্যান্সারে আক্রান্ত মহসিনের ব্যবসা এখন বন্ধ বলে জানান।
নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে মহসিন বলেন, আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পচে গেলেও কেউ হয়ত খবর পাবে না।

আত্মহত্যার খবর পাওয়ার পর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঐ বাসায় যান। সেখানে অবস্থা পর্যবেক্ষণ করে তারা জানান আত্মহত্যার পর রাত সাড়ে ১০টা পর্যন্ত লাশ আবু মহসিন খাঁনের ফ্ল্যাটেই ছিলো। তবে তিনি কী কারণে এই ঘটনা ঘটিয়েছেন প্রাথমিকভাবে তার কিছুই জানাতে পারেননি তারা।

Tag :

ফেসবুক লাইভে মাথায় গুলি করে আত্মহত্যা রিয়াজের শ্বশুরের

Update Time : ০৫:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২